বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশালে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘জাগ্রত তারুণ্য’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহাবাজ মিঞা শোভনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে শোভনের অভিযোগ দেওয়ার প্রতিবাদে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের একাংশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ‘জাগ্রত তারুণ্য’ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহাবাজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহরিয়ার মাহিদ, সহ-সভাপতি সিফাত ইমন মঞ্জু ও আরিফুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত তারুণ্য নিয়ে ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। একই সাথে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। পরে একই দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেন তারা।

অপরদিকে, একটি জাতীয় দৈনিকের বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধির বিরুদ্ধে শাহাবাজ মিঞা শোভনের অভিযোগ দায়েরের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদ জানানো হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা