,

সখীপুরে কাদেরিয়া বাহিনীর শপথ দিবসে আলোচনা সভা

news-image

টাঙ্গাইল প্রতিনিধি মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর শপথ দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শপথ স্তম্ভের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার চিত্রা শিকারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য এ্যাড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের সবাইকে এ দিবসের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য করেন। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, থানা অফিসার ইনচার্জ এ কে সাইদুল হক ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ও গনি, বীর মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেন, বহেড়াতৈল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফেরদৌস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি হারুন আজাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ প্রমুখ আলোচনায় অংশ নেয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের