,

কুষ্টিয়ায় আরও ৭৩ জনের করোনা শনাক্ত, ২ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

আজ সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল রাত ১১টার দিকে জেলা প্রশাসন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এক দিনে সর্বোচ্চ ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ২২১ জনের নমুনা পরীক্ষা করে চলতি বছরে এটাই সর্বোচ্চ শনাক্ত। নমুনার বিপরীতে শনাক্তের হার ৩৫ শতাংশের বেশি। ৭৩ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলাতেই ৩৫ জন রয়েছেন।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত চার দিনে ৮৭৫ জনের নমুনা পরীক্ষা করে জেলায় ২৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ শতাংশের বেশি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইশোলসন ওয়ার্ড সূত্র বলছে, সেখানে তিনটি ওয়ার্ডে বেড রয়েছে ৭৪টি। এর মধ্যে ৫৬টি করোনা পজিটিভ রোগী রাখার বেড। আজ সকাল ৮টা পর্যন্ত সেখানে করোনা পজিটিভ রোগী ভর্তি আছেন ৫৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন রোগী। বাকি ১৮টি অবজারভেশন বেড। সেখানেও ১৭ জন ভর্তি আছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন বলেন, ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সাধারণ অন্যান্য ওয়ার্ডে পাঁচ শতাধিক রোগী ভর্তি আছ। যেভাবে করোনা রোগী ভর্তির হার বাড়ছে, তাতে কয়েক দিনের মধ্যে হাসপাতালকে কোভিড ডেডিকেটেড করে ফেলতে হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের