,

ব্রাহ্মণবাড়িয়ার আরও দুই ওসিকে বদলি

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন : ব্রাহ্মণবাড়িয়ায় দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। জেলার বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমানকে রংপুর ও নাসিরনগর থানার ওসি এ টি এম আরিচুল হককে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদর দফতর থেকে দুই ওসির বদলির বিষয়ে আদেশ জারি করা হয়।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, ‘এই বদলি হলো পুলিশের নিয়মিত ব্যাপার। হেফাজতের ঘটনার জন্য কেউ বদলি হয়নি।’

এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রহিছ উদ্দিন, বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিম, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন, সরাইল থানার ওসি নাজমুল আহমেদ, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান, পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদ ও জেলা পুলিশের কর্মরত ১৩ জন উপ-পরিদর্শককে (এসআই) বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা ও ঢাকার বায়তুল মোকাররমের ঘটনার প্রতিবাদে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা চালানো হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের