,

চোখে মরিচের গুড়া দিয়ে ছিনতাইয়ের চেষ্টা, ৩ নারী আটক

news-image

ধামরাই প্রতিনিধি :রাজধানী ঢাকার ধামরাই পৌরসভার উত্তর পাতা দোয়েল ক্লাব সংলগ্ন রাস্তা থেকে মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের তিন নারী সদস্যকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। বুধবার (৯ জুন) সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার কামতা গ্রামের লিয়াকত আলীর দুই মেয়ে শিরিন ও সালমা ও অপরজন একই গ্রামের আব্দুস সালামের মেয়ে সুমি আক্তার। তারা দির্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত।

জানা যায়, সুইটি বেগম নামে এক নারী যাত্রী ধামরাই বাজার যাওয়ার উদ্দেশ্যে ইসলামপুর থেকে সিএনজিতে উঠে। ওই সিএনজিতে পূর্বেই তিন মহিলা ছিনতাইকারী যাত্রী সেজে বসে ছিল। সুইটি বেগম সিএনজি যোগে পৌরসভার উত্তর পাতা এলাকায় পৌঁছালে ওই তিন নারী ছিনতাইকারীরা তার চোখে মুখে মরিচ ও হলুদের গুড়া দিয়ে দেয়।
এসময় সুইটি ডাক-চিৎকার দিলে তা শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং সিএনজিতে থাকা ৩ নারী ছিনতাইকারীকে আটক করে। আর সুযোগ বুঝে সিএনজি চালক পালিয়ে যায়। ভুক্তভোগী সুইটিকে চোখে মুখে পানি দিলে তার স্বাভাবিকতা ফিরে আসে এবং তার কাছ থেকে বিস্তারিত জেনে স্থানীয়রা থানায় ফোন দিলে ধামরাই থানার এসআই রশিদ এসে সিএনজিসহ মলম পার্টির ৩ নারী সদস্যকে থানা হেফাজতে নিয়ে নেয়।

ভিকটিম সুইটি বেগম জানান, ইসলামপুর থেকে ধামরাই বাজারের উদ্দেশ্যে সিএনজিতে উঠলে সিএনজিতে থাকা ৩ নারী আমার চোখে মুখে মরিচের গুঁড়ো দেওয়ার কারণে আমি চিৎকার শুরু করি। তখন দোয়েল ক্লাবের সামনে স্থানীয় জনতা আমাকে উদ্ধার করে।

এ ব্যাপারে ধামরাই এস আই রশিদ জানান, মলম পার্টির ৩ নারী সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া