শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার কোহিনূর দিলীপ কুমার সাহেবের অবস্থা স্থিতিশীল, টুইটারে সায়রা বানু

news-image

অনলাইন ডেস্ক : অভিনেতা দিলীপ কুমারের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। দয়া করে গুজবে কান দেবেন না।” সোমবার টুইট করে অনুরাগীদের কাছে এমনটাই অনুরোধ করলেন অভিনেত্রী স্ত্রী সায়রা বানু। পাশাপাশি হাসপাতালে তোলা অভিনেতার সাম্প্রতিক একটি ছবিও পোস্ট করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।

সোমবার টুইটে বর্ষীয়ান অভিনেত্রী লেখেন, ”গত কয়েক দিন ধরে আমার প্রিয় স্বামী ইউসুফ খান অসুস্থ ছিলেন। মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। সকলের প্রার্থনা এবং ভালবাসা এবং স্নেহের জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমার স্বামী, আমার কোহিনূর আমাদের দিলীপ কুমার সাহেবের স্বাস্থ্য স্থিতিশীল এবং চিকিৎসকরা উনাকে শীঘ্রই ছেড়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। আমি আপনাদের অনুরোধ করছি গুজবে কান দেবেন না। আমি যেমন আপনাদের সাহেবের স্বাস্থ্যের জন্য প্রার্থনা করতে বলছি, তেমনই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে মহামারী থেকে আপনারা সবাই সুরক্ষিত ও সুস্থ থাকুন।”

শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় রবিবার হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ কুমারকে। পরে জানা যায়, তার ফুসফুসে পানি জমেছে। শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রাও কম। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে অভিনেতাকে। এদিকে অভিনেতার হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই নেটদুনিয়ায় বিভিন্ন খবর ছড়িয়ে পড়তে থাকে। তারপরই রবিবার দিলীপ কুমারের পরিবারের তরফে টুইট করে হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়া খবরে বিশ্বাস না করার অনুরোধ করা হয়। সকলকে প্রার্থনার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানানো হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ২-৩ দিনের মধ্যে তিনি বাড়ি ফিরে যেতে পারবেন বলেও টুইটে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা