শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে বজ্রপাতে আরও ১৩ মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে সোমবার ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পিরোজপুরে স্বামী-স্ত্রী, দিনাজপুরে দুই বোন ও রাজশাহীতে চারজন আছেন। আহত হয়েছেন আরও সাতজন।

এর আগে রোববার সারাদেশে প্রচণ্ড বজ্রপাতে ২৫ জনের মৃত্যু হয়েছে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে বিস্তারিত-

স্বরূপকাঠি (পিরোজপুর) : স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখায় বজ্রপাতে আবুল কালাম শেখ বাহার ও তার স্ত্রী জাহানারা বেগমের মৃত্যু হয়েছে।

রান্নাঘরের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি পড়লে সোমবার দুপুরে স্বামী-স্ত্রী দু’জনে মিলে চাল মেরামতের কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হিলি (দিনাজপুর): হাকিমপুরে সোমবার বিকালে বৃষ্টির মধ্যে আম কুড়ানোর সময় বজ্রপাতে দুই বোন মোবাশ্বেরা খাতুন (৭) ও মহসিনা খাতুনের (১২) মৃত্যু হয়েছে। তারা উপজেলার চেংগ্রামের মফিজ উদ্দীনের মেয়ে।

রাজশাহী: সোমবার বিকেলে জেলার চারঘাটে ইউসুফপুর ইউনিয়ন পরিষদের পাশে আম কুড়ানোর সময় বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু।

নিহতরা হলেন- ইউনিয়নের চককাপাশিয়া গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম, কাবিল হোসেনের স্ত্রী আলেয়া খাতুন বাবলী, জনির ছেলে পরশ (৮) ও মাহবুবের ছেলে সোহান (৮)। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

পটুয়াখালী: পটুয়াখালী জেলার তিন উপজেলায় রোববার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রপাত ও ঝড়ো বাতাসে গাছ চাপায় তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া ছয়টি গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে সদর উপজেলার মরিচবুনিয়ার মজিবুর রহমান হাওলাদার ও মির্জাগঞ্জ উপজেলার তারাবুনিয়া গ্রামের আবদুল জলিলের মৃত্যু হয়েছে বজ্রপাতে।

অন্যদিকে গলাচিপা উপজেলার পশ্চিম পাড় ডাকুয়া এলাকায় প্রচণ্ড ঝড়ে গাছচাপায় আবদুল জলিল খাঁর মৃত্যু হয়েছে।

শিবচর (মাদারীপুর): শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে সোমবার দুপুরে বজ্রপাতে রাকিব হাওলাদার নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

এদিন বজ্রপাতে আহত হয়েছেন আরও তিনজন। আহত গৃহবধূ শিল্পী বেগম, হাসিনা বেগম ও মাহিমা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ):পার্বতীপুর এলাকায় রোববার সন্ধ্যায় বজ্রপাতে আহত হন কৃষক নিয়াজ উদ্দিন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা