,

দুর্দান্ত অভিষেকের পরই নিষিদ্ধ হলেন ইংলিশ পেসার

news-image

অনলাইন ডেস্ক : মুসলিম ও নারীবিদ্বেষী মন্তব্য করে অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন। বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন।

ঘটনার শুরু ২০১২ ও ২০১৩ সালে। সে সময় রবিনসনের বয়স ছিল ১৮। মানসিকভাবেও খুব একটা পরিপক্ব ছিলেন না তিনি। সে সময় ভুল করে সোশ্যাল মিডিয়ায় মুসলিমদের সন্ত্রাসী হিসেবে চিত্রায়িত করার পাশাপাশি নারীদের নিয়ে চরম অবমাননাকর কিছু মন্তব্য করেছিলেন। তখন প্রচারের আলোয় ছিলেন না রবিনসন। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ স্তরে পা রাখার পরেই আলোচনায় উঠে আসে তার সে সময়ের মন্তব্যগুলো। রীতিমতো ভাইরাল হয়ে যায় তা।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড-ইসিবি জানিয়েছে, রবিনসনের সে টুইটগুলোর বিষয়ে যথাযথ তদন্ত করা হবে। সে রিপোর্টের ওপর ভিত্তি করেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে না পারলেও নিজের কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে কোনো বাধা নেই রবিনসনের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে দেখা যাবে না ইংল্যান্ডের অলরাউন্ডার অলি রবিনসনকে।
উল্লেখ্য, লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টটা স্বপ্নের মতো কেটেছে ইংলিশ পেসার অলি রবিনসনের। বল হাতে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি তার ব্যাটেও আসে ৪২ রান।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা