,

মণ্ডপে মদ্যপ হবু স্বামীর উৎপাত, বিয়ে ভাঙল যুবতি!

news-image

অনলাইন ডেস্ক : মেয়ের বিয়ে বলে কথা! বাড়িতে উৎসবের পরিবেশ। খুশির মেজাজ। যথারীতি নির্দিষ্ট সময়ে এসে গিয়েছে বর ও বরযাত্রী। বিয়েও শুরু হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ বিপত্তি। বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে গেলেন বিয়ের কনে। বন্ধ বিয়ে।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের তিকরি গ্রামে।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের খবরে বলা হয়েছে, মদ্যপ অবস্থায় বিয়ে করতে এসেছিলেন বর। একই সাথে বরের বন্ধুরাও মদ্যপ ছিলেন। তাদের হাবভাবও ছিল বেসামাল। প্রথমে তাদের পাত্তা দেননি কন্যাপক্ষের লোকেরা। কিন্তু ‘জয়মালা রীতি’-র সময় ঘটল বিপত্তি।
অভিযোগ, তখন সকলের সামনে নাচার জন্য বউকে জোর করতে থাকেন বরসহ তার মদ্যপ বন্ধুরা। অনেকবার বললেও কথা শোনেননি তিনি। আর হবু স্বামীর এই অবস্থা দেখেই বেঁকে বসেন বিয়ের কনে। সাফ জানিয়ে দেন, ওই মদ্যপ যুবককে বিয়ে করবেন না তিনি। বিয়ের আগেই মাতাল বরের এই হাল, এরপর না জানি কী হবে!

কেবল বিয়ে ভাঙাই নয়, কন্যাপক্ষের তরফে বরপক্ষকে যে সমস্ত সামগ্রী উপহার দেওয়া হয়েছিল, সেগুলোও ফেরত চায় কন্যাপক্ষ। কার্যত ঘর বন্দি করে আটকে রাখা হয় বরযাত্রীদের। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি