পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি-এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত’

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি-এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

স্বাস্থ্যবিধি মেনে ২০২১ সালের এসএসসি পরীক্ষা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পরীক্ষা কবে হবে সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি-এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে কয়েকমাস আগেই। সিলেবাস প্রকাশের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ৬০ দিনের ক্লাস শেষ করে এস.এস.সি পরীক্ষা এবং ৮৪ দিন ক্লাস করিয়ে এইচ.এস.সি পরীক্ষা নেওয়া হবে।’
এ পরিস্থিতিতে গত ১ জুন থেকে এসএসসি’র নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তনের আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকা বোর্ড। আগামী ৩০ জুন পর্যন্ত নতুন কেন্দ্র স্থাপন ও কেন্দ্র পরিবর্তনের আবেদন গ্রহণ চলবে। নন-এমপিও কোনো প্রতিষ্ঠান বা ভাড়া করা ভবনে পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে নতুন কেন্দ্রের আবেদন না করতে বলেছে বোর্ড।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী