,

নিজের নামের রহস্য বললেন বেলিম

news-image

স্পোর্টস ডেস্ক : জাভেদ ওমর বেলিমের ডাক নাম আসলে কী? গোল্লা না গুল্লু? জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার আরো একবার নিজের নামের রহস্য বললেন। সেই সঙ্গে জানালেন কেন তিনি চান, সবাই জাভেদ ওমর বা বেলিম নামটাই ব্যবহার করুন।

দেশের হয়ে ৪০টি টেস্ট ও ৫৯টি ওয়ানডে খেলা বেলিম একটি ইংরেজি দৈনিককে বলেন, ‘আমার নাম আসলে গুল্লু।… গুল্লা না, আমার ডাক নাম হচ্ছে গুল্লু। এটা বাসার দেওয়া নাম।’

সতীর্থদের কাছে অনেক খেলোয়াড়েরই ‘আদুরে’ নাম থাকে। তবে জাভেদ ওমর বেলিমের জন্য অবশ্য নতুন করে কোনো নাম খুঁজতে হয়নি তার সতীর্থদের। কিন্তু তার ‘গুল্লু’ নামটাই কীভাবে যেন সাধারণের কাছে হয়ে যেত ‘গুল্লা’!

এদিকে বেলিম তার ডাক নামটা আবার প্রচারমাধ্যমেও আনতে চান না​। এর ব্যাখ্যায় বলেন, ‘আমি অনেক সময় এটা স্টপ করি। অনেকে মনে করে মাইন্ড করি। আসলে মাইন্ড করিনা। যেমন- আমিনুল ইসলামের ডাক নাম বুলবুল। কিন্তু বুলবুল নামে কেউ চিনে না। মিনহাজুল আবেদিন নামে সবাই চিনে, নান্নু নামে আমরা চিনি। ইন্টারন্যাশনালি যেহেতু জাভেদ ওমর, এ জন্য আমি সেটা স্টাবলিশ করার জন্যই সবাইকে বলি বেলিম বা জাভেদ ওমর বেলিম ডাকতে।’

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা