ফ্রি ফায়ার-পাবজি নিষিদ্ধ হচ্ছে না : মোস্তফা জব্বার

news-image

নিজস্ব প্রতিবেদক : ইন্টারনেট ভিত্তিক গেম ফ্রি ফায়ার ও পাবজি বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

রোববার প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, কোন কিছুই বন্ধ করা সমাধান নয়। আমরা এটি আগেও দেখেছি। নিয়ন্ত্রণ করাই একমাত্র পন্থা। এখন যদি এসব গেম খেলা বন্ধ করা হয় তবে ভিপিএন ব্যবহার করে এই গেম খেলবে।

পরিবারের অনুশাসন প্রয়োজন উল্লেখ করে মোস্তফা জব্বার আরো বলেন, আমার বাচ্চার বয়স যখন ৪ বছর তখন থেকে সে ইন্টারনেটে গেমস খেলে। সে তো খারাপ হয়ে যায়নি। আসলে এ জন্য দরকার পারিবারিক অনুশাসন। সরকার বন্ধ করলে যে তারা আর এসব গেম খেলবে না বিষয়টি এমন নয়।

মন্ত্রী বলেন, পরিবারে যত বৃদ্ধ লোক আছে তারাও স্মার্টফোন ব্যবহার করেন। কিন্তু এক্ষেত্রে তাদের সহযোগিতা করে পরিবারের কনিষ্ঠরাই। কোথাও ভিডিও কল দিতে হলে, কোন সমস্যা হলে বয়স্করা বাচ্চাদেরই শরাণাপ্ন হন। আসলে এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিষয়টি উল্টো হয়ে গেছে। এক্ষেত্রে বড়রা কম জানে আর বাচ্চারা বেশি জানে।

ফ্রি ফায়ার ও পাবজির মতো জনপ্রিয় দুই গেম বন্ধ হচ্ছে এমন খবর প্রকাশিত হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে বিষয়টি নিয়ে সুপারিশ করে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুই মন্ত্রণালয় থেকে এমন সুপারিশ পেয়ে এ নিয়ে আলোচনা করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। আলোচনায় ওই দুই গেমের আসক্তি নিয়ে উদ্বেগ জানানো হয়। তবে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার স্পষ্ট জানালেন এই দুটি ইন্টারনেটভিত্তিক গেম বিটিআরসি বন্ধ করছে না।

উল্লেখ্য, সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। একই কারণে ভারতের গুজরাটেও এ গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। বাংলাদেশেও পাবজি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল, পরে আবার চালু করা হয়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী