,

চার আইএস নেতার জন্য দুই কোটি ডলার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কথিত চার নেতার সম্পর্কে তথ্য দিতে দুই কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। 

আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকাল মঙ্গলবার পুরস্কার-সংক্রান্ত ঘোষণাটি দেয়। 

দেশটির টেক্সাসে গত রোববারের ইসলামবিরোধী অনুষ্ঠানে হামলার দায় স্বীকার করার পর আইএসের ওই চার নেতার বিষয়ে তথ্য দেওয়ার জন্য মার্কিন প্রশাসনের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণাটি এল। তবে ওই হামলায় আইএসের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে সন্দিহান যুক্তরাষ্ট্র। 

আইএসের ওই চার নেতা হলেন আব্‌দ আল-রহমান মুস্তাফা আল-কাদুলি, আবু মোহাম্মদ আল-আদনানি, তারখান তায়ুমুরাজোভিচ বাতিরাশভিলি ও তারিক বিন-আল-তাহার বিন আল ফালিহ আল-আওনি আল হাজরি। 

মার্কিন প্রশাসনের তথ্যমতে, কাদুলি আইএসের জ্যেষ্ঠ কর্মকর্তা। তাঁর সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ৭০ লাখ ডলার পুরস্কার। 

আদনানি আইএসের মুখপাত্র। বাতিরাশভিলি সিরিয়ার উত্তরাঞ্চলের একটি যুদ্ধক্ষেত্রের কমান্ডার। তাঁদের সম্পর্কে তথ্য দিলে ৫০ লাখ ডলার করে পুরস্কার। আইএসের আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রধান হাজরি। তাঁর তথ্য দিলে ৩০ লাখ ডলার পুরস্কার।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর