বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ করার দাবি জানিয়েছে সরকারি চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

বক্তারা বলেন, গত বছরের ১৭ মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার সাথে বন্ধ হয়ে যায় সকল প্রকার সরকারি চাকরির সার্কুলার ও স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়া। দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলমান। শিক্ষার্থীদের ২৬ বছর বয়সে শিক্ষাজীবন শেষ করে চাকরির পরীক্ষায় বসার কথা থাকলেও তারা করোনার কারণে জীবন থেকে দেড় বছর হারাতে চলেছে। সরকারি বিধি মোতাবেক প্রচলিত যে ৩০ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ পাওয়ার কথা, সে সুযোগ পাচ্ছে না চাকরি প্রার্থীরা।

তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকারি চাকরিতে প্রবেশ বা আবেদনের বয়সসীমা ৩০ হলেও বিসিএস স্বাস্থ্য ও জুডিশিয়ারি এর ক্ষেত্রে ৩২ বছর, অন্যদিকে বিভিন্ন কোটার ক্ষেত্রে এই বয়সসীমা ৩২ বছর। বক্তারা বলেন, গত ৩০ বছরে দেশের মানুষের গড় আয়ু ১৬ বছর বৃদ্ধি পেয়েছে। কিন্তু চাকরিতে প্রবেশের বয়স বাড়েনি।
সার্বিক দিক বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার দাবি জানান চাকরি প্রার্থীরা। একই দাবিতে আগামী ১১ জুন বিকালে শাহবাগে জনসমাবেশের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে সরকারি চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের পক্ষে তানভির হোসেন, সাজিদ রহমান, আনোয়ার সাকিন, অক্ষয় রায়, সুমনা রহমান, মারজিয়া সুলতানা, আব্দুল্লাহ মামুন, সাদেকুল ইসলাম, ডালিয়া আহমেদ, মানিক রিপন, শারমিন পরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা