,

এখন করোনার ভ্যারিয়েন্ট নয়, বড় কথা সংক্রমণ প্রতিরোধ করা: ডা. সেব্রিনা ফ্লোরা

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, এখন করোনার ভ্যারিয়েন্ট বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে সংক্রমণ প্রতিরোধ করা। এজন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে।

রবিবার (৬ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেন এবং সদ্য প্রতিষ্ঠিত সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ঘুরে দেখেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। চাঁপাইনবাবগঞ্জ জেলার ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রতিরোধ, সংক্রমণ হার নিয়ন্ত্রণ ও করণীয় নির্ধারনে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা সিভিল সার্জন, হাসপাতাল তত্ত্বাবধায়ক ও চিকিৎসকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ডা. মো. ফরিদ হোসেন মিঞা, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন-বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানীসহ অন্যরা।
এর আগে, রবিবার দুপুরে একদিনের সফরে তিনি চাঁপাইনবাবগঞ্জে এসে সোনামসজিদ স্থলবন্দর এলাকা ও সীমান্ত পরিদর্শন করেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। পরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি