চুয়াডাঙ্গায় গৃহবধূকে অপহরণ করে ১০ দিন আটকে রেখে ধর্ষণ!

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এক গৃহবধূকে অপহরণ করে ১০ দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে মানিক আহমেদ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামে অভিযান চালিয়ে মানিককে পুলিশ গ্রেফতার করে। এর আগে রাত ৯টার দিকে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, শালিকা গ্রামের এক দিনমজুরের মেয়ের দু’বছর আগে বিয়ে হয়েছে পাশের মোচাইনগর গ্রামে। কিছুদিন আগে ওই গৃহবধূ তার বাবার বাড়ি বেড়াতে এসেছিল। গত ২২ মে গৃহবধূ তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য শালিকা বাজারে আসে। ওই বাজারে থাকা মানিক আহমেদ ওই গৃহবধূকে মোটরসাইকেলে করে পৌঁছে দেওয়ার কথা বলে তুলে নিয়ে যায় সদর উপজেলার বদরগঞ্জ গ্রামে। সেখানে মোহর আলী নামের এক ব্যক্তির বাড়িতে ১০ দিন আটকে রেখে ধর্ষণ করে মানিক আহমেদ। গত ২ জুন ওই গৃহবধূকে তার নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মানিক আহমেদ গৃহবধূকে নিয়ে যায় সদর উপজেলার ভালাইপুর গ্রামে। মোবাইল রিচার্জ করার কথা বলে সেখান থেকে কৌশলে পালিয়ে যায় মানিক।

শুক্রবার রাতে গৃহবধূ তার বাবাকে সঙ্গে নিয়ে আলমডাঙ্গা থানায় যায় এবং মানিক আহমেদের বিরুদ্ধে আটকে রেখে ১০ দিন ধরে ধর্ষণ করার অভিযোগ করে। গৃহবধূর পক্ষে তার বাবা ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মানিক আহমেদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী