বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলাতে বাইসাইকেল চালানো শিখতে গিয়ে আাম গাছের সাথে ধাক্কা খেয়ে সুরাইয়া (১০) নামে এক তৃতীয় শ্রেণীর স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর গ্রামে এই মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া ওই গ্রামের ফুলছদ্দিন মিয়ার কন্যা এবং তিনি ভবিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

নিহতের স্বজনরা জানান, দুপুরে সুরাইয়া তার বাবার বাইসাইকেল নিয়ে চালানো শেখার জন্য বাড়ির বাইরে বের হয়ে যায। একপর্যায়ে তিনি সাইকেল চালানো শিখতে গিয়ে হটাৎ আমগাছের সাথে ধাক্কা খায়। এসময় সুরাইয়ার বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে পারিবারের লোকজন উদ্ধার করে হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুর রহমান জানান, শিশুটির বুকে ও মাথায় আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়েছে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, এমন মৃত্যুর ঘটনা দুঃখজনক। তবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা