,

মেলেনি সৌদি নির্দেশনা, এখনও বাংলাদেশিদের হজ অনিশ্চিত

news-image

করোনা পরিস্থিতিতে গেলো বছর সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ পালনের অনুমতি দেওয়া হয়নি। এ বছর হজের আর দুই মাসের মতো বাকি। তবে এখনও হজ নিয়ে কোনও সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি সৌদি কর্তৃপক্ষ। বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে অংশগ্রহণের বিষয়টি নিয়েও কোনও তথ্য জানায়নি দেশটি। হজ সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের প্রস্তুতি থাকলেও সৌদি সরকারের নির্দেশনা না পাওয়ায় বাংলাদেশ থেকে হজে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গেলো বছর সৌদি আরবে অবস্থানরত সীমিত সংখ্যক মানুষ হজে অংশ গ্রহণের সুযোগ পায়। সম্প্রতি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ ৬০ হাজার মানুষের অংশগ্রহণে হজ আয়োজনের জন্য দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ে সুপারিশ করে। সুপারিশে বলা হয়, ৬০ হাজারের মধ্যে ১৫ হাজার সৌদি নাগরিক ও বিভিন্ন দেশে থেকে ৪৫ হাজার বিদেশি মুসল্লি হজে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের অবশ্যই করোনার টিকার দুই ডোজ নেওয়া থাকতে হবে। টিকার প্রথম ডোজ ঈদুল ফিতরের আগে যারা নিয়েছেন তারা সুযোগ পাবেন। হজ যাত্রীদের বয়স ১৮-৬০ বছরে মধ্যে হতে হবে।

এছাড়া স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন বিষয়ে কঠোর নির্দেশনা পালনের সুপারিশ করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে হজ নিয়ে এখনও কোনও ঘোষণা দেয়নি সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রেসিডেন্ট শাহাদাত হোসেন তসলিম বাংলা ট্রিবিউনকে বলেন, সৌদি আরব থেকে এখনও কোনও নির্দেশনা আমরা পাইনি। তাদের নির্দেশনার ওপর নির্ভর করছে এবার কি হবে। ফলে এখনও নিশ্চয়তা নেই বাংলাদেশ থেকে হজে অংশগ্রহণের।

এদিকে সৌদি সরকারের ঘোষণা না থাকলেও প্রস্তুতি নিয়ে রেখেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশের নিবন্ধিত হজযাত্রীদের করোনার ভ্যাকসিন দিতে বলা হয়েছে মার্চ মাসেই। ১৫ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ নিয়ে একটি বৈঠক করে। বাংলাদেশে প্রায় ৬১ হাজার জন হজ পালনের জন্য টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করেন। সৌদি আরব যেহেতু ভ্যাকসিন গ্রহনকারীদের হজে অংশ নিতে দেবে- এই ঘোষণার ভিত্তিতে প্রস্তুতির অংশ হিসেবে ২০২০ সালে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিয়ে হজের জন্য প্রস্তুত করা হয়। বাংলাদেশ ৪০ বছরের নিচে করোনার ভ্যাকসিন দেওয়ার সুযোগ না থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় ১৮ বছরের উপর ও ৪০ বছরের নিচে নিবন্ধিত হজযাত্রীদের ভ্যাকসিন দেওয়ার জন্য।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মু. আ. হামিদ জমাদ্দার বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সৌদি সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছি। তারা আদৌ সৌদির বাইরে হাজিদের অনুমতি দেবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে আমাদের মোটামুটি প্রস্তুতি আছে। নিবন্ধিত হজ যাত্রীদের ভ্যাকসিন নিতে বলা হয়েছে। ফলে সৌদি কর্তৃপক্ষ কঠিন শর্ত আরোপ না করে অনুমতি দিলে, বাংলাদেশি হজযাত্রীরা যেতে পারবেন। তবে এখনও কোনও কিছু নিশ্চিত নয় বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের