রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় নিজ ঘর থেকে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী আটক

news-image

নেত্রকোনা প্রতিনিধি : ত্রকোনার কলমাকান্দা উপজেলার কাঞ্চনপুর গ্রামে নিজ ঘর থেকে সাহানা আক্তার (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী লালন ফকিরকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ লালন মিয়ার বাড়ির বসত ঘর থেকে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় সাহানার বাবা সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর গ্রামের ফুল মিয়া পুলিশের কাছে অভিযোগ করেন তার মেয়েকে হত্যা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি এটি এম মাহমুদুল হক জানান, মধ্যনগর থেকে খবর পেয়ে আমরা কলমাকান্দার প্রত্যন্ত এলাকার বিশরপাশার সাথে কাঞ্চনপুর গ্রামের লালন মিয়ার ঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হচ্ছে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী লালন মিয়াকে (৩৫) আটক করা হয়েছে।

ওসি আরও জানান, গত প্রায় ১২ বছর আগে কলমাকান্দার কাঞ্চনপুর গ্রামের মৃত রাহিম মিয়ার ছেলে লালনের সাথে সুনামগঞ্জ জেলার মধ্য নগরের ফুল মিয়ার মেয়ে সাহানার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ৯ বছরের একটি মেয়ে ৭ বছরের একটি ও আড়াই বছরের আরেকটি শিশু সন্তান রয়েছে। এছাড়াও সাহানা কয়েকমাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী বলেন, ঘটনাটি পুলিশ গুরুত্বের সাথে দেখছে। স্বামীকে আটকও করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না কিভাবে মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু