সরকারি টাকায় নাস্তার অভিযোগে তদন্তের মুখে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা মেরিন। তিনি স্বচ্ছ ব্যক্তিত্ব ও কাজের মানুষ হিসেবে বেশ পরিচিত হলেও এবার সরকারি কোষাগার থেকে পরিবারের জন্য সকালের নাস্তার বিল মেটানো নিয়ে বিপাকে পড়েছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কেসারান্তায় প্রতি মাসে এ বাবদ ৩০০ ইউরো খরচ করা হয়েছে। ফিনল্যান্ডের একটি জনপ্রিয় ট্যাবলয়েডে এই খবর প্রকাশ হওয়ার পরেই ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। পরে এ নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

পুলিশ বলছে, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের করের টাকায় অবৈধভাবে নিজের ও পরিবারের সদস্যদের নাস্তার খরচ মিটিয়েছেন কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে ফিনল্যান্ডের বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগে, সরকারি টাকায় প্রধানমন্ত্রী তার নিজের ও পরিবারের সকলের নাস্তার বিল কেন মেটাবেন। যদিও প্রধানমন্ত্রী সানা মেরিন দাবি করেন, আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারাও এই সুবিধা ভোগ করেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালে ব্যাপক জনসমর্থন নিয়ে ফিনল্যান্ডের ক্ষমতায় আসেন সানা মেরিন। তার সবচেয়ে বড় অস্ত্র কাজের স্বচ্ছতা। এছাড়া সানার নেতৃত্বে ফিনল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণ রোধে নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেছে ইউরোপের বিভিন্ন দেশ।

সূত্র : দ্য হিন্দু।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী