,

তিন সংসদীয় আসনে উপনির্বাচন ১৪ জুলাই

news-image

সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।বুধবার (২ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন তিনি।

সচিব বলেন, আসনগুলোর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ জুন, মনোয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগহণ করা হবে আগামী ১৪ জুলাই।

এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করেছিল কমিশন।

সভায় স্থগিত হয়ে যাওয়া ৩৭১ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে ইসি। আগামী ২১ জুন ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। একইদিন ১১টি পৌরসভা ও লক্ষীপুর-২ আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১১ এপ্রিল এসব ইউপিতে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী