,

দক্ষিণাঞ্চলে দুধের উৎপাদন আড়াই গুণ বেড়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক :গত ছয় বছরে দেশের দক্ষিণাঞ্চলে গবাদিপশু লালন-পালন ও দুধ উৎপাদন বেড়েছে। ওই সময়কালে দক্ষিণ উপকূলে দুধের উৎপাদন প্রায় আড়াই গুণ বেড়েছে। আর মাংসের উৎপাদনে প্রায় দ্বিগুণ হয়েছে। দ্য ফিউজার বাংলাদেশ লাইভস্টক প্রডাকশন ফর ইম্প্রুভড নিউট্রিশন প্রকল্পের আওতায় করা এক জরিপে এই তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়।

জরিপে বলা হয়েছে, জাতীয়ভাবে দেশে তরুল দুধ এবং মাংসের জোগান যেমন বাড়ছে, তেমনি ওই এলাকার দরিদ্র মানুষদের দারিদ্র বিমোচন এবং পুষ্টির চাহিদা মিটছে। ২০১৫ সালে দক্ষিণাঞ্চলে ১৩ শতাংশ বাসিন্দা সপ্তাহে একবার মাংস পেত। চলতি বছর তা বেড়ে ৫২ শতাংশ হয়েছে। আর দুধ গ্রহণকারী পরিবারের সংখ্যা ২৯ শতাংশ থেকে বেড়ে ৬৯ শতাংশ হয়েছে।

যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে আর্ন্তজাতিক সংস্থা এসিডিআই/ভোকা প্রকল্পটি বাস্তবায়ন করে। প্রাণী সম্পদ অধিদপ্তর ও প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান এতে অংশ নেয়।

এতে এই খাতের সঙ্গে যুক্ত সরকারী ও বেসরকারী সংস্থাগুলোর প্রতিনিধি এবং মাঠপর্যায়ের খামারি, প্রাণী ও পুষ্টিসেবা প্রদানকারী এবং অন্যান্য ব্যাক্তিরা অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, কৃষিখাত দেশের জিডিপিতে ১৩ দশমিক ৪৬ শতাংশ অবদান রাখছে, যার মোট আর্থিক মূল্য ১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। এর বড় অংশ গ্রামীণ যুবক এবং নারীদের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। পুষ্টিকর খাবার সরবরাহে উল্লেখযোগ্য অবদান রাখছে। তবে করোনা মহামারি গ্রামীণ কর্মসংস্থান এবং পুষ্টি উভয়কেই নেতিবাচকভাবে প্রভাবিত করছে।

কর্মশালাটি উদ্বোধন করেন ইউএসএআইডি বাংলাদেশের ইকোনমিক গ্রোথ অফিসের পরিচালক জন স্মিথ-স্রিন। আলোচনা করেন, প্রাণিসম্পদ বিভাগের মহাপরিচালক শেখ আজিজুর রহমান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আবদুল জলিল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা