,

কাদের মির্জার অনুসারী গুলিবিদ্ধ; বাদলসহ ৮৫ জনের নামে মামলা

news-image

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের উপর গুলির ঘটনায় সেতুমন্ত্রীর দুই ভাগ্নে ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ ৮৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী শংকর চন্দ্র ভৌমিক জানান, মঙ্গলবার দুপুর ১২টায় নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেহ উদ্দিন মিজানের ২ নম্বর আমলি আদালতে মামলাটির ওপর শুনানি করে। শুনানি শেষে বিচারক মামলাটি নোয়াখালী পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোকে (পিবিআই) তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় আদালতে অভিযোগটি দায়ের করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকরা ইউনিয়নের বাসিন্দা কাদের মির্জার অনুসারী দেলোয়ার হোসেন সুজন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী শংকর চন্দ্র ভৌমিক আরো জানান, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের মুখপাত্র, সেতুমন্ত্রীর ভাগ্নে মাহবুবুর রশিদ মঞ্জুকে প্রধান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে মামলায় দ্বিতীয় আসামি, সেতুমন্ত্রীর ভাগ্নে ফখরুল ইসলাম রাহাতকে তৃতীয় আসামি, চরকাঁকড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফকে চতুর্থ আসামিসহ ৮৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়।

প্রসঙ্গত, গত ২৯ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুরহাট পৌরসভার ৯ নস্বর ওয়ার্ডের হড়াইন্নাগো বাড়ির সামনের সড়কে কাদের মির্জার ও প্রতিপক্ষের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় কাদের মির্জার ৭ অনুসারী গুলিবিদ্ধ হয় বলে জানা যায়। তবে প্রথমে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ৬ জন গুলিবিদ্ধ হয় বলে জানানো হয়।অপরদিকে, বিভিন্ন সমাবেশে বক্তৃতাকালে কাদের মির্জা দাবি করেন এই ঘটনায় তার ১৫ জন অনুসারী গুলিবিদ্ধ হয়।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান