,

প্রেমিকের সঙ্গে আমির খানের মেয়ের ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : গত বছর নভেম্বর থেকেই ইরা-নুপুরের প্রেম নিয়ে গুঞ্জন ছিল বলিউডে। চলতি বছর ফেব্রুয়ারি মাস নাগাদ ফিটনেস কো কোচ নুপুর শিখরের সঙ্গে নিজের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন আমির খানে মেয়ে ইরা খান। এরপর থেকে প্রায়শই প্রেমিকের সঙ্গে নিজের ঘনিষ্ঠ মুহূর্তের নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে চলেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতে তার এবং নুপুরের নানান মিষ্টি মুহূর্তের ছবি আছে। ঘনিষ্ঠ মুহূর্ত থেকে শুরু করে শরীরচর্চা, আবার কখনো বা দূরে কোনো নির্জন প্রান্তরে শুধু তাদের ‘কোয়ালিটি টাইম’ কাটানোর মুহূর্ত ধরা পড়েছে সেই ভিডিওতে।

এই জুটির নিজেদের বন্ধুবান্ধবরা যেমন জায়গা পেয়েছেন এসব ছবির মোন্তাজে, তেমনি রয়েছে নুপুর-ইরার ক্যান্ডেল লাইট ডিনারের মুহূর্তও। প্রেমিককে তার জীবনের অন্যতম ভরসার জায়গা উল্লেখ করতেও ভোলেননি তিনি এই ভিডিওর ক্যাপশনে।

প্রসঙ্গত, ইরা-নুপুরের ‘কাপল গোলস’-এ মুগ্ধ নেটদুনিয়া। নুপুরের প্রতি তার অগাধ ভরসার কথা এর আগেও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার বলেছেন ২৩ বছরে পা রাখা ইরা খান। কীভাবে নুপুরের সঙ্গ ধীরে ধীরে তাকে বদলে দিয়েছে, নিজের প্রতি হারানো বিশ্বাস ফিরিয়ে এনেছে সে কথাও জানিয়েছেন আমিরকন্যা। সামাজিকে যোগাযোগমাধ্যমের দেয়ালে মজা করে প্রেমিককে নানান মজার নামে ডাকার পাশাপাশি ‘স্বপ্নের পুরুষ’ লিখতেও পিছপা হননি ইরা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের