শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এলএসডিসহ গ্রেফতার পাঁচজন পাঁচ দিনের রিমান্ডে

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এলএসডিসহ (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার বিকালে এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আতিকুল ইসলাম।

এর আগে এদিন দুপুরে তাদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়।
রবিবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এলএসডিসহ পাঁচজনকে গ্রেফতার করে ডিএমপির মতিঝিল বিভাগের খিলগাঁও থানা পুলিশ।

পরে ওই দিন রাতেই এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, গত এক বছর ধরে দেশে এলএসডির ব্যবসা চালিয়ে আসছেন তারা। এ ব্যবসায় রয়েছে আরও ১৫টি চক্র।

রিমান্ডপ্রাপ্তরা হলেন, সাইফুল ইসলাম সাইফ (২০), এসএম মনওয়ার আকিব (২০), নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও বিএম সিরাজুস সালেকীন (২৪)।

এর আগে ভয়ংকর মাদক এলএসডিসহ গত বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া থেকে গ্রেফতার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এরপর রবিবার তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এই তিন শিক্ষার্থী হলেন সাদমান সাকিব ওরফে রুপল (২৫), অসহাব ওয়াদুদ ওরফে তূর্য (২২) ও আদিব আশরাফ (২৩)।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা