,

ইতালি প্রবেশে বাংলাদেশিদের নিষেধাজ্ঞা বাড়ল

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের জন্য ইতালি এপ্রিলে যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল সেটি বাড়ানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে রবিবার বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি ভারত এবং শ্রীলঙ্কার নাগরিকেরা ২১ জুন পর্যন্ত ইতালি ভ্রমণ করতে পারবেন না।

ইতালির নাগরিকেরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

করোনার ভারতীয় ধরন ঠেকাতে ইতালি এপ্রিলের শেষ দিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। রবিবার সেটি শেষ হওয়ার কথা ছিল।

গত ২৯ এপ্রিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘শেষ ১৪ দিনের ভেতর বাংলাদেশে থেকেছেন অথবা বাংলাদেশ হয়ে আসছেন এমন কোনো ব্যক্তি কোনো সীমান্ত এলাকা দিয়ে যেন প্রবেশ করতে না পারেন, সে জন্য মন্ত্রণালয় একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে।’

গত বছর করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ চলার সময়েও বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

ইতালিতে প্রায় ৪২ লাখ মানুষ নতুন রোগটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২৬ হাজার। সেরে উঠেছেন ৩৮ লাখ মানুষ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের