,

মোস্তাফিজ স্বপ্নের বাইক হাতে পেয়ে খুশি

news-image

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট খেলে কম তো আর আয় করেন না। ঘরোয়া-আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে কোটি কোটি টাকাও ব্যাংকে জমা হচ্ছে বাঁ-হাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। খেলেন আইপিএল। সেখান থেকেও বড় অংকের টাকা আসছে। এটাই স্বাভাবিক।

যা দিয়ে নিজের গ্রামে বাড়ি তৈরি করেছেন। বাবাকে গাড়ি কিনে দিয়েছেন। ঢাকায় থাকেন সুসজ্জিত ফ্ল্যাটে, চড়েন দামি গাড়িতে। কিন্তু মোস্তাফিজুর রহমানের যে একটি মোটরবাইক খুব পছন্দের তা কে জানতো?

আজ (রোববার) রাত ৯টার দিকে নিজের ফেসবুক পেজে সেই বাইকের ছবি দিলেন মোস্তাফিজ। কালো রঙয়ের জাপানি ব্র্যান্ড ইয়ামাহার মোটরবাইকটি তিনি কিনেছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে।

ইভ্যালি আজ তাকে মোটরবাইকটি হস্তান্তর করেছে। এরপর সেই বাইকটিকে সামনে রেখে ছবি তুলে ফেসবুকে দিয়েছেন মোস্তাফিজ। ক্যাপশন লিখেছেন, ‘আমার স্বপ্নের বাইকটির জন্য আর সকাল সকাল মন ভালো করে দেয়ার জন্য ধন্যবাদ ইভ্যালি।’

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা