,

করোনা সংক্রমণ ৫ শতাংশে না আসা পর্যন্ত লকডাউন চলবে

news-image

অনলাইন ডেস্ক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শেই চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। সংক্রমণ ৫ শতাংশে না আসা পর্যন্ত অব্যাহত থাকবে এই বিধিনিষেধ। তবে এটি অবশ্যই পর্যবেক্ষণ নির্ভর থাকবে।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, কমিটি থেকে চাঁপাইনবাবগঞ্জসহ আরও ৫টি সীমান্তবর্তী জেলায় লকডাউনের পরামর্শ এসেছে, এটি পরামর্শ করা হবে। এছাড়াও সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর ও যশোরের কথা জানা যাচ্ছে।

ফরহাদ হোসেন জানান, মানুষের জীবন-জীবিকার যেন কোনো ক্ষতি না হয় সেভাবে পরামর্শক কমিটির সুপারিশ বাস্তবায়ন হবে। বর্তমানে দেশে করোনার সংক্রমণ হার ৮ থেকে ৯ শতাংশের দিকে। আশা করছি পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে।

তিনি আরও জানান, আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে আগামী ১৪ দিনের জন্য।

ফরহাদ হোসেন জানান, বিধিনিষেধ একবারে স্থগিত নাকি ধাপে ধাপে করা হবে, সে বিষয়ে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে জানেন যে, আগামী ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের