,

হেফাজত নেতা কাসেমী আবারও রিমান্ডে

news-image

অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় বিলুপ্ত কমিটির অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীর আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীতে হেফাজতের তাণ্ডেবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় আজ রবিবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এ রিমান্ড মঞ্জুর করেন।

আট বছর আগে পল্টন থানার আরেক মামলায় তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর চলতি বছরের মার্চ মাসে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা পল্টন থানার মামলায় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৬ মে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর পল্টন থানার আরেক মামলায় তার সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২২ মে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। তখন ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২১ মে রাত পোনে ৯টার দিকে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা