করোনা কেড়ে নিল আরও প্রায় সাড়ে ১০ হাজার মানুষের প্রাণ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে থামছেই প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। এই ভাইরাসের ছোবলে প্রতিদিন প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় (শনিবার) বিশ্বের বিভিন্ন দেশে আরও প্রায় সাড়ে ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এ নিয়ে মহামারীতে মোট প্রাণহানি গিয়ে পৌঁছেছে ৩৫ লাখ ৪৮ হাজারের কাছাকাছি।

একদিনে প্রায় ৪ লাখ ৮১ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে এই ভাইরাস। মোট আক্রান্ত ১৭ কোটি ৬ লাখের ওপর।

শনিবার ব্রাজিলে ২ হাজারের সামান্য নিচে নেমেছে প্রাণহানি। ১ হাজার ৯৭১ জনের মৃত্যুর পাশাপাশি এদিন প্রায় ৭৯ হাজার করোনা পজেটিভ শনাক্ত হয়েছে দেশটিতে।
২৪ ঘণ্টায় সাড়ে ৫শ’র মতো মানুষের প্রাণ গেছে কলম্বিয়ায়। এদিন ৪ শতাধিক মৃত্যু দেখেছে আর্জেন্টিনা, মেক্সিকো ও রাশিয়া।

যুক্তরাষ্ট্রে আরও নিম্নমুখী করোনা সংক্রমণ। শনিবার ৩৪৫ জনের মৃত্যু ও ১২ হাজারের কাছাকাছি নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী