সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায়  ট্রেনের চালককে মারধর, মোটর সাইকেল জব্দ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের সঙ্গে মোটরসাইকলের ধাক্কা ঘটনা ঘটে। এসময় চালকরা ট্রেনটি দ্রুত থামালে মোটরসাইকেলের আরোহীরা  দুই ট্রেন চালককে মারধর করে।  আহত ট্রেন চালকদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কন্টেইনার ট্রেন শনিবার বেলা তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন টিএ রোডের ক্রসিং অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে করে মোটরসাইকেল আরোহীরা রেললাইনের পাশে ছিটকে পড়েন। এ সময় চালক ট্রেন থামিয়ে দেন। পরে মোটরসাইকেল আরোহীদের সহযোগীরা ট্রেনের চালক আনোয়ার হোসেন ও সহকারী চালক জসিম উদ্দিনকে ট্রেন থেকে নামিয়ে মারধর করেন। এ ঘটনার পর থেকে ট্রেনটি ক্রসিংয়ে আটকা পড়ে আছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ শোয়েব জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ মার্চ তাণ্ডবের পর থেকেই স্টেশনে গেইট ফালানো যায় না। একজন গেটম্যান বাঁশি ও লাল কাপড়ের সিগন্যাল দিয়ে মানুষদের থামার চেষ্টা করে। মোটরসাইকেল আরোহীরা গেইটম্যানের সিগন্যাল অমান্য করায় এই দুর্ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইসচার্জ এসআই মো. সালাউদ্দিন খাঁন জানান, স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি মোরসাইকেল ট্রেনটির সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় ট্রেনের দুই চালককে মারধর করা হলে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে চালক দুইজনকে ট্রেনে উঠিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজরুল করিম বলেন, ট্রেন থেকে নামিয়ে চালককে মারধরের ঘটনায় মামলা হবে। মোটর সাইকেলটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়িতে আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান