শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিমে ঘাম ঝরাচ্ছেন মিম

news-image

অনলাইন ডেস্ক : নিজের মেদ ঝরাতে জিমে ২ ঘণ্টা করে ঘাম ঝরাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। শুধু তাই নয়, ভক্তদের পরামর্শও দিচ্ছেন। নিজের শরীরচর্চার কয়েকটি ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘‘শুভ সকাল, জেগে উঠুন, ব্যায়াম করুন এবং খুশি থাকুন’। প্রায়ই নিজের শরীরচর্চার ছবি অন্তর্জালে আপলোড করে থাকেন মিম।

বিদ্যা সিনহা মিম জানালেন, ‘জিমের টার্গেট হচ্ছে… মাঝখানে একটু মোটা হয়ে গিয়েছিলাম তো, এখন একটু ফিট থাকা মেইনলি। ফিট থাকার জন্য একটা টার্গেট করছি একটা লিন বডি (মেদহীন) বানাব, যেটা আগে হয়নি। সকালবেলা ৫০-৬০ মিনিট কার্ডিও করি… ওয়েট ট্রেলিং করি এভাবে প্রায় ২ ঘণ্টার মত লাগে।’

নিজের কাজের প্রসঙ্গে মিম বলেন, ‘বেশ কিছু সিনেমার কাজ বাকি আছে। কিন্তু, করোনার কারণে সেটা করা সম্ভব হচ্ছে না। কারণ এখন তো পরিস্থিতি স্বাভাবিক নয়। তবে বিভিন্ন ব্র্যান্ডের কাজ শুরু করব পাঁচ-ছয় দিন পর থেকে।’

সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এ ছাড়া ‘ইত্তেফাক’ ও ‘দামাল’ সিনেমার শুটিং চলছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা