শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রাও বাড়বে

news-image

নিউজ ডেস্ক : সারা দেশের বৃষ্টিপাত নিয়ে নতুন খবর জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় ‘যশ’র প্রভাব কেটে গেলেও আজ থেকে তিন দিন সারাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

শনিবার সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে আগে এ মাসের শেষ দিকে অর্থাৎ ৩০ ও ৩১ তারিখেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টির মাত্রা কম হবে। ৩১ তারিখের পর আবার তাপমাত্রা কমবে। তখন আবার বৃষ্টিপাত বেড়ে যেতে পারে।

রুহুল কুদ্দুস আরো বলেন, আগামী তিন দিন রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। ময়মনসিংহের বেশ কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা বাড়তে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টা বা দুই দিনের পূর্বাভাসেও আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাস দেয়া হয়েছে। আর সামনে বর্ষা মৌসুম হওয়ায় আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে ঘূর্ণিঝড় ‘যশ’ ভারতের ওড়িশা উপকূল অতিক্রমের পর নিম্নচাপে পরিণত হয়ে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। পরবর্তীতে ‘যশ’ আরো উত্তর দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা