বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগের গতিতে ইন্টারনেট

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় আগের গতিতে ফিরেছে ইন্টারনেট।

শুক্রবার সন্ধ্যা ৭টার পর ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরেছে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল ইন্টারেনট গেটওয়ে-আইআইজি ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ জুনায়েদ।

এর আগে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) বিবৃতিতে বলা হয়, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত ইন্টারনেটের ধীরগতি থাকবে।

বিএসসিসিএল জানিয়েছিলো, সংস্কার কাজ চলাকালে ২টি সাবমেরিন ক্যাবলের একটি পুরোপুরি অকার্যকর থাকবে। এ জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল কেবল কোম্পানিগুলো ভারতের কাছ থেকে আন্তঃসীমান্ত ব্যান্ডউইথ কিনতে বাধ্য হতে পারে।

অবশ্য বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেছিলেন, গ্রাহকদের খুব বেশি ভোগান্তিতে পড়তে হবে না। কারণ শুক্রবার ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা কম থাকে।

প্রসঙ্গত, সংস্কার কাজ করা সাবমেরিন ক্যাবলের নাম এসইএ-এমই-ডব্লিউই-৪। ২০০৫ সালে বাংলাদেশ এটির সঙ্গে যুক্ত হয়। পরবর্তীতে সরকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে ভূ-গর্ভস্থ ক্যাবল ব্যবহার করে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানির অনুমতি দেয়।

বিএসসিসিএল ২০১৭ সালে এসইএ-এমই-ডব্লিউই-৫ নামে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা