সালমানের বাবারও পছন্দ হয়নি ‘রাধে’

news-image

বিনেোদন ডেস্ক : মুক্তির প্রথম দিন থেকেই বিতর্কে ছিল সালমান খান অভিনীত ছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। ছবির মান নিয়ে তৈরি হয় তীব্র সমালোচনা। ফিল্ম সমালোচকদের থেকে শুরু করে দর্শকদের একাংশ মোটেই খুশি হননি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ‘রাধে’ প্রসঙ্গে নেতিবাচক প্রতিক্রিয়া দিলেন সালমানের বাবা সেলিম খানও।

একে তো সালমানের বাবা তার ওপর বলিউডের ক্ল্যাসিক অনেক ছবির গল্পকার ও চিত্রনাট্যকার তিনি। এই সফল ব্যক্তির মন্তব্যের মূল্য তো রয়েছেই।

এক সাক্ষাৎকারে সেলিম জানিয়েছেন ‘রাধে’ মোটেই তেমন পছন্দ হয়নি তার। তিনি বলেন, সালমান অভিনীত ‘দাবাং থ্রি’ অন্যান্য ছবির থেকে বেশ আলাদা ছিল। ‘বাজরঙ্গি ভাইজান’ তো রীতিমতো ভালো বরং সম্পূর্ণ অন্য ধরনের ছবি ছিল, তাই তা ভালো লেগেছিল সেলিমের। কিন্তু ছবি হিসেবে ‘রাধে’ মোটেই দারুণ কিছু নয়।

সেলিম কথায়, “কমার্শিয়াল ছবির একটা দায় থাকে। সবাই যাতে পয়সা ফেরত পান, সে দায়িত্ব থাকে। শিল্পী, প্রযোজক, ডিস্ট্রিবিউটর, এক্সিবিটর, শেয়ারের প্রত্যেক অংশীদারের টাকা ফেরত পাওয়া উচিত। তবেই তো সিনেমা তৈরির ব্যবসা চলবে। সেদিক দিয়ে দেখতে গেলে সালমান সফল কিন্তু এ ছাড়া আহামরি কিছু নয় ‘রাধে’।”

পাশাপাশি তিনি এও জানান, এ ক্ষেত্রে সালমানের তেমন দোষ নেই। কারণ বর্তমানে ইন্ডাস্ট্রিতে ভালো গল্পকার ও চিত্রনাট্যকারের বড়ই অভাব। সেলিমের আক্ষেপ, “আজকালকার চিত্রনাট্যকাররা কেউই আর তেমন হিন্দি এবং উর্দু ভাষার সাহিত্য নিয়ে চর্চা করেন না। বাইরে থেকে অন্য কিছু একটা দেখে লেখা শুরু করে দেন তারা।”

বক্তব্য শেষে সেলিমের সংযোজন, “জঞ্জির’ ভারতীয় সিনেমার একটা মাইলফলক। মুক্তির পর সেই সময়ের সিনেমাকে নতুন দিশা দেখিয়েছিল। তারপর অবশ্য এত বছর পরেও ইন্ডাস্ট্রি সেলিম-জাভেদ জুটির কোনো বিকল্প খুঁজে পায়নি। তাই শুধু সালমান আর কী করবে?”

সমালোচনার মুখে পড়লেও ওটিটি প্ল্যাটফর্মে রেকর্ডসংখ্যক দর্শক ‘রাধে’ দেখেছে। পাশাপাশি ভারতের বাইরে মুক্তি পেয়ে ভালো ব্যবসা করেছে।

সম্প্রতি সিনেমাটির নেতিবাচক রিভিউ দেওয়ায় কামাল আর খানের বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠিয়েছে সালমানের সংস্থা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী