,

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব : সর্বমোট গ্রেপ্তার ৫০০জন ছাড়িয়েছে 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তারকৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে হেফাজতের আরও তিন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে জেলা পুলিশ। এর ফলে, তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৬ জনে।
শুক্রবার সকালে জেলা পুলিশের বিশেষ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের পাশাপাশি তাণ্ডবের ছবি ও ভিডিওচিত্র দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। নতুন গ্রেপ্তারকৃতদেরও একইভাবে শনাক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হেফাজতের তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত মোট ৫৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুটি ও আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিনে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের