,

চট্টগ্রামে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮২

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার প্রায় ১৪ শতাংশ।

আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা–সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় ৬০৮ জনের মৃত্যু হলো। আর এখন পর্যন্ত ৫৩ হাজার ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮২ জনের করোনা পজিটিভ আসে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে নগরের ৬০ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন নগরের। একজন নগরের বাইরে উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৩৮ জনের মৃত্যু হয়েছে নগরে। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৭০ জন।

আগের দিন বুধবার চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এদিন ১ হাজার ৭৯ জনের করোনা পরীক্ষা করা হয়। ৯৯ জনের পজিটিভ আসে। গত মঙ্গলবার চারজনের মৃত্যু হয়। ১ হাজার ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১৩৬ জনের পজিটিভ আসে। গত সোমবার চারজনের মৃত্যু হয়। ৯৩ জনের শনাক্ত হয়। এদিন ৭৫৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ৯ এপ্রিল প্রথম একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান