শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব ধরনের নৌযান চলবে

news-image

অনলাইন ডেস্ক : সব ধরনের নৌযান চলাচলের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ শুক্রবার সকাল থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুই ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

আজ সকাল ৮টা থেকে এক ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।

২৫ মে থেকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। ২৬ মে ভারতের ওডিশায় আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস।

বৈরী আবহাওয়ার কারণে ২৬ মে ভোর থেকে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছিল। প্রবল বাতাসের কারণে পদ্মাসহ বিভিন্ন নদীতে বড় ঢেউয়ের সৃষ্টি হয়, সেই সঙ্গে তীব্র স্রোতও বয়ে যায়।

ইয়াস এর প্রভাবে দেশের উপকূলের অনেক এলাকায় বাঁধ ভেঙে গেছে। অনেক এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ।

আজ সকাল সাড়ে ৯টার দিকে শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, প্রায় দুই দিন ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে এসে অসংখ্য ছোট-বড় যানবাহন জড়ো হয়েছে। বর্তমানে প্রায় ৫৪০টি যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এসব যানবাহনের মধ্যে মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সংখ্যা বেশি। এ ছাড়া ছোট গাড়ি ও বাস রয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যানবাহন পারাপার করা হচ্ছে

 

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা