,

ভোজ্যতেলের দাম লিটারে ৯ টাকা বাড়লো

news-image

নিউজ ডেস্ক : দেশের বাজারে আবারও বাড়লো সয়াবিন তেলের দাম। এখন থেকে বোতলজাত এ ভোজ্যতেল কিনতে গুনতে হবে ১৫৩ টাকা, যা এত দিন ১৪৪ টাকা ছিল। অর্থ্যাৎ প্রতিলিটার সয়াবিন তেলের দাম এক সঙ্গে বেড়েছে ৯ টাকা।

এর আগে আমদানি মূল্য ধরে দাম লিটারপ্রতি ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৭২৮ টাকা নির্ধারণ হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১২৯ টাকা এবং খোলা পাম সুপারের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ দফায় পাম তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমানো হয়েছে। এ দরে আগামী শনিবার থেকে তেল বিক্রি হবে।

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, দেশের বাজারে গত অক্টোবরেও প্রতি ৫ লিটারের এক বোতল সয়াবিন তেলের দাম ছিল ৫০৫ টাকা। এরপর থেকে তা বাড়ছেই। নুতন দাম ৭২৮ টাকা। অর্থাৎ প্রতি ৫ লিটারের এক বোতল সয়াবিন তেলে মানুষের ব্যয় বাড়বে ২২৩ টাকা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের