বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে মাছ শিকারির মরদেহ উদ্ধার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে স্বপন মিয়া (৪০) নামের এক মাছ শিকারির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ গ্রামের রাজবাড়ীর হাসিম মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে পুলিশ তিতাস নদীর পাড়ে অবস্থিত বারো-আওলিয়া বিলের পানি থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্হানীয় সূএে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় স্বপন বিলে মাছ ধরতে যায়। কিন্তু সকাল হয়ে গেলেও স্বপন আর বাড়িতে ফিরে আসেননি। পরে দুপুরে স্থানীয়রা তার মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারকে লোকজনকে খবর দেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, বিল থেকে মাছ শিকারি স্বপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান