আল্লামা শফী হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যার অভিযোগে করা মামলায় আমিনুল ইসলাম নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে জেলার ফটিকছড়ি থেকে আমিনুলকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আমিনুল হেফাজতে ইসলামের হাটহাজারী পৌরসভা শাখার দাওয়াবিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে হেফাজতের সাবেক আমির আহমদ শফী হত্যা ছাড়াও ভাঙচুর ও সহিংসতার মামলায়ও রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, হাটহাজারীতে সহিংসতার ঘটনার অন্যতম অভিযুক্ত এই আমিনুল ইসলাম। নেতৃত্বদানকারী কয়েকজনের মধ্যে একজন ছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে ঢাকার বায়তুল মোকাররমের মুসল্লিদের সঙ্গে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। পুলিশের সঙ্গে গুলিতে হাটহাজারীতে চারজন নিহত হন। এতে বিক্ষুব্ধ মাদ্রাসার ছাত্ররা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় হাটহাজারী থানায় সাড়ে চার হাজারজনকে আসামি করে ১০টি মামলা করে পুলিশ। এর মধ্যে জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এখন পর্যন্ত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছয়জন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী