,

এবারের বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ !

news-image

চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগ পর্ব। ২০২০ সাল থেকে শুরু হওয়া এই সুপার লিগ পর্ব চলবে আগামী ২০২৩ বিশ্বকাপের আগে পর্যন্ত। এখান থেকে প্রাথমিকভাবে বাছাই করা দলের সাথে যুক্ত হবে আরও একাধিক দল।

বিশ্বকাপ সুপার লিগের আওতায় থাকা প্রতিটি ম্যাচে জয়ী দলের জন্য বরাদ্দ দেয়া থাকে ১০ পয়েন্ট। যেখানে বাংলাদেশ দল ইতোমধ্যেই ৮ ম্যাচের মধ্যে অর্জন করেছে ৫০ পয়েন্ট। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নেয় টাইগাররা।

অন্যদিকে বিশ্বকাপ সুপার লিগের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৮ দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। এখানে অবশ্য ভারতের জন্য রয়েছে ভিন্ন নিয়ম। বিশ্বকাপের আয়োজক দেশ হওয়াতে ভারত সরাসরি বিশ্বকাপ খেলবে কোনো প্রকার পয়েন্ট টেবিলের হিসেব ছাড়াই।

টেবিলের শীর্ষে থাকা ৮ দলের সাথে বাকি দুই দলকে খেলে আসতে হবে কোয়ালিফাই রাউন্ড। আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে চলা লিগগুলো থেক শীর্ষে থাকা দলগুলোর সাথে কোয়ালিফাই রাউন্ড জিততে পারলে তবেই মিলবে ভারতের টিকিট!

হিসেব অনুযায়ী বাংলাদেশ দলের সামনে আগামী ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বেশ কিছু হোম এবং এওয়ে সিরিজ রয়েছে। যেখানে ভারত, পাকিস্তান অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মত দলের সাথেও রয়েছে সিরিজ। ফলে সরাসরি  বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে শুধু হোম সিরিজেই নয় এওয়ে সিরিজগুলোতেও সমান তালে লড়াই করতে হবে বাংলাদেশকে।

প্রসঙ্গত, বাংলাদেশ দল সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে এওয়ে সিরিজের তিন ম্যাচের সবগুলোতেই হেরে বসেছে। যেখানে ৩০ পয়েন্ট থেকে খালি হাতেই ফিরতে হয়েছে টাইগারদের। অন্যদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর শ্রীলঙ্কার সাথেও সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২০ পয়েন্ট নামের সাথে যুক্ত করেছে তামিম ইকবালের দল। তাই সিরিজের শেষ ম্যাচেও যদি জয় পাওয়া যায় তাহলে শীর্ষে থাকার সাথে ইংল্যান্ডের সাথে ব্যবধানটাও বেড়ে যাবে বাংলাদেশের।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা