,

মঠবাড়িয়ায় লোকালয় থেকে ২টি চিত্রা হরিণ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার লোকালয় থেকে দুইটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলার বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রাম থেকে হরিণ দুইটি উদ্ধার করে এলাকাবাসী। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে অতি জোয়ার ও জলোচ্ছ্বাসের কারণে হরিণ দুইটি ভেসে আসে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, উপজেলার বেতমোর ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের শহিদুল ইসলাম সকালে ঘুম থেকে উঠে বেড়িবাঁধের পাশে ঝোপঝাড়ের ভিতর শব্দ পেয়ে একটি হরিণ দেখতে পান। এরপরে এলাকাবাসী বিশ্বাস বাড়ির সামনে থেকে হরিণটিকে উদ্ধার করে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বেপারীর বাড়িতে রাখেন। এর কিছু সময় পরে ওই একই এলাকায় আরেকটি হরিণ দেখতে পেয়ে এলাকাবাসী তাড়া করে পার্শ্ববর্তী এলাকা গোলবুনিয়া গ্রামের মিলন ফরাজী বাড়ির সামনে থেকে ওই হরিণটিকে উদ্ধার করে।

বগী ফরেস্ট স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান জানান , উলুবাড়িয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী আ: হামিদ খান আমাকে মোবাইল ফোনে লোকালয়ে হরিণ উদ্ধারের কথা জানালে উত্তাল নদীর ঢেউ উপেক্ষা করেও ট্রলার নিয়ে ছুটে যাই। এবং এলাকাবাসীর উস্থিতিতে হরিণ দুইটি গ্রহণ করি।
শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদিন জানান , ঘূণিঝড় ইয়াসের প্রভাবে অতি জোয়ারের জলোচ্ছ্বাসের কারণে হরিণ দুইটি ভেসে আসছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত হরিণ দুইটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা