,

ভারতে এবার ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত দেড় বছরের শিশু!

news-image

অনলাইন ডেস্ক : করোনার মাঝে নয়া ত্রাস ব্ল্যাক ফাঙ্গাস। ভারতে ইতোমধ্যে মহামারী ঘোষণা করা হয়েছে ছত্রাকজনিত এই সংক্রমণকে। এবার মিলল আরও ভয়ঙ্কর দুঃসংবাদ। দেশটিতে এবার এই ছত্রাকের সন্ধান মিলল দেড় বছরের শিশুর শরীরে। দেশটিতে ব্ল্যাক ফাঙ্গাসে কোনও শিশুর সংক্রমিত হওয়ার ঘটনা এটাই প্রথম।

আক্রান্ত ওই শিশু রাজস্থানের বিকানেরের বাসিন্দা। এছাড়া গুজরাটের আহমেদাবাদে বছর পনেরোর এক কিশোরের শরীরেও মিলেছে ব্ল্যাক ফাঙ্গাস।

পরিসংখ্যান অনুযায়ী, ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে ভারতের গুজরাটে। সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ২ হাজার ৭৭০ জন। অন্ধ্রপ্রদেশে ৭৬৮ জন এবং মধ্যপ্রদেশে ৭৫২ জন এই মারণ ছত্রাকের কবলে পড়ে চিকিৎসারত।
ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে রাজ্যে রোগীর সংখ্যা বেশি, সেই রাজ্যে বেশি করে ওষুধ সরবরাহ করা হচ্ছে। সেই যুক্তি অনুযায়ী, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ওষুধ সরবরাহ করা হয়েছে গুজরাটে। সেই রাজ্যে গিয়েছে ওষুধের ৭ হাজার ২১০টি ডোজ।

দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে দেওয়া হয়েছে ৬ হাজার ৯৮০টি ডোজ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ AMPHOTERICIN B’র উৎপাদন বাড়ানো হচ্ছে। আগামী দিনে রাজ্যগুলো প্রয়োজন মতো ওষুধ পাবে। সূত্র: টাইমস নাউ নিউজ, সংবাদ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি