,

প্রতি ডোজ ১০ ডলারে চীন থেকে টিকা কেনার প্রস্তাব অনুমোদন

news-image

অনলাইন ডেস্ক : প্রতি ডোজ ১০ ডলারে চীন থেকে করোনার টিকা কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ দামে মোট দেড় কোটি ডোজ টিকা কেনা হবে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয়। সভা শেষ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার বলেন, জুন, জুলাই ও আগস্টের প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ভ্যাকসিন আসবে।

তিনি জানান, দেড় কোটি ডোজ টিকার মোট দাম পড়বে ১৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার পড়বে।

সভায় স্বাস্থ্য সেবা বিভাগের অধীন সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর (সিএমএসডি) জন্য ৫৪ কোটি টাকায় নয়টি প্রতিষ্ঠান থেকে ছয় লাখ আরটি-পিসিআর টেস্ট কিট কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া, স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পের আওতায় এক হাজার ১৫৪ জন জনবল নিয়োগ প্রদান এবং ১৩৩ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪১৬ টাকায় জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনএফপিএ-এর কাছ থেকে ৪৮টি যানবাহন (আউটসোর্সিং) কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি