,

রিয়াল ছাড়ছেন জিনেদিন জিদান

news-image

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ জিনেদিন জিদান। ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর বরাতে এমনটাই জানিয়েছে ক্রীড়া মাধ্যম মার্কা।

বেশ কয়েক দিন ধরে জিদানের সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার গুঞ্জন চলছে। লা লিগার মৌসুম শেষে সেই গুঞ্জন বেশ ডালপালা মেলে। লস ব্লাঙ্কোসরা লা লিগার ২০২০-২১ মৌসুম শেষ করে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে। শিরোপা ধরে রাখার মিশনে ব্যর্থ হওয়ায় জিদান রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই ধারণা করা হচ্ছে।

এ ছাড়া বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যে রিয়ালে না থাকার কথা জানিয়ে দিয়েছেন জিদান। তার এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

কেবল লা লিগা নয়, সুপারকোপা দে এস্পানার শিরোপা ধরে রাখতেও ব্যর্থ হয় লস ব্লাঙ্কোসরা। সদ্য সমাপ্ত মৌসুমটা শিরোপাবিহীন কেটেছে জিদানের। এমন এক কঠিন মৌসুম শেষে ফরাসি কোচ ইঙ্গিত দেন মাদ্রিদ ছাড়ার। ক্লাবের ভবিষ্যৎ সহজ করার জন্য জিজুর এমন সিদ্ধান্ত।

জিদান দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব নেন ২০১৯ সালে। ফিরেই লা লিগা ও সুপারকোপা জিতেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা