,

বন্দুকধারীর গুলিতে ক্যালিফোর্নিয়ায় নিহত ৮

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারীর হামলায় আটজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে স্যান জোসের রেল ইয়ার্ডে এ ঘটনা ঘটে। অনেককে গুলি করার পর হামলাকারী নিজেও মারা গেছেন।

স্যান জোসের মেয়র স্যাম লিকার্ডো টুইটারে জানান, শহরের প্রধান বিমানবন্দরের কাছে সান্তা ক্লারা ভ্যালির ট্রান্সপোর্টেশন অথরিটি পরিচালিত রেল ইয়ার্ডে এ গুলির ঘটনা ঘটে। এখন আর কোনো হুমকি নেই এবং রেল ইয়ার্ডও খালি করে ফেলা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘এটা আমাদের শহরের জন্য একটি ভয়াবহ দিন। এমন দিন যেন আর না আসে।’ খবর বিবিসি ও এএফপির

হামলাকারী ট্রান্সপোর্টেশন সাবেক অথরিটির কর্মী। হামলার আগে তিনি নিজের বাড়িতে আগুন দেন বলে লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়।

সান্তা ক্লারা শেরিফ অফিসের মুখপাত্র রাসেল ডেভিস বলেন, গুলির শিকার ব্যক্তিদের মধ্যে ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির কর্মীরাও রয়েছেন। এ ছাড়া যে ব্যক্তি প্রকাশ্যে গুলি করতে শুরু করেন, তিনিও নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। মেয়র স্যাম জানান, গুলিতে আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৩০টি বড় ধরনের বন্দুক হামলার (মাস শুটিং) ঘটনা ঘটেছে। কোনো হামলায় চারজন বা তার বেশি লোক মারা গেলে তাকে দেশটিতে মাস শুটিং বলা হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের