জামের অসাধারণ পুষ্টিগুণ

news-image

স্বাস্থ্য ডেস্ক : জাম গ্রীষ্মকালীন ফলের মধ্যে বেশ জনপ্রিয় টসটসে রসালো একটি ফল। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। জাম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী ও বিভিন্ন ধরণের পুষ্টি উপাদানে সমৃদ্ধ। এই ফলটিতে আছে প্রচুর পরিমানের ভিটামিন সি, জিংক, কপার, গ্লুকোজ, ডেক্সট্রোজ, ফ্রুকটোজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও স্যালিলাইলেটসহ অসংখ্য সব উপাদান। কিন্তু এই ফলের পুষ্টিগুণ অনেক দামি ফলকেও হার মানায়। পৃথিবীর নানান দেশে বিভিন্ন নামে এই ফল পরিচিত। যেমন ব্ল্যাক প্লাম‚ জাম্বুল‚ জাম্বোলান‚ জাম্বাস‚ মালাবার প্লাম‚ রজামান‚ নেরেডু‚ কালা জামুন‚ নাভাল‚ জামালি‚ জাভা প্লাম ইত্যাদি নামে এটি পরিচিত। এই ফলটি দেখতে বেশ ছোট। তবে এটি ত্বক, চুল ও সার্বিক স্বাস্থ্যের জন্যই অনেক উপকারি। চলুন জেনে নেই জামের জামের অসাধারণ কিছু পুষ্টিগুণ সর্ম্পকে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান আছে জামে যেমন- ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম এবং ভিটামিন সি। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অতুলনীয়ভাবে কাজ করে। এছাড়াও জাম শরীরের হাড়কে শক্তিশালী করতেও সাহায্য করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রন রাখে

জাম খুবই জনপ্রিয় ডায়াবেটিস চিকিত্সা আয়ুর্বেদিক ঔষধ হিসেবে। রক্তের গ্লুকোজের মাত্রা কমায় এই ফল। এর বীজ, ছাল, ফল এবং পাতা সবই ডায়াবেটিস রোগীর জন্য উপকারি। এটি ডায়াবেটিসের লক্ষণগুলো যেমন ঘন ঘন প্রস্রাব এবং ক্ষুধা দুর করে। জামে উপস্থিত ফ্ল্যাভনয়েড ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। এর বীজও ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ কার্যকরী।

হার্ট সুস্থ রাখে

জাম ভালো কাজ করে হৃদরোগের ঝুঁকি কমাতে। এ ফলটিতে আছে পটাসিয়াম যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে।

সৌন্দর্য বৃদ্ধি সহায়তা করে

জাম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল যা সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে এবং ত্বককে মুক্ত রাখে রোগ থেকে। এই ফল ত্বকের ব্রণ, কালো দাগ, বয়সের ছাপ এবং ক্ষত প্রতিরোধ করতে সহায়তা করে। এই ফলে আয়রন বেশি পরিমাণে থাকায় এটি রক্তকে পরিস্কার রাখে এবং ফলটির ভিটামিন সি ত্বক এর সৌন্দর্য বাড়ায়।

ঠান্ডা সারায়

কাশি এবং হাঁপানি রোগ সারাতে তাজা জামের রস অনেক কার্যকরী। এটি ঠান্ডা সমস্যার জন্য অনেক কার্যকরী এবং বিরোধী পক্বতা এজেন্ট হিসাবে কাজ করে।

হজমশক্তি বৃদ্ধি করে

জামে পর্যাপ্ত পরিমাণে ডিয়াটরি ফাইবার থাকায় এটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও এটি কোষ্টকাঠিন্য কমায়।

হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে

শরীরে হিমোগ্লোবিনের পরিমান বৃদ্ধি করতে সাহায্য করে জামে থাকা ভিটামিন সি এবং আয়রন। জাম রক্ত পরিশোধক এজেন্ট হিসাবেও কাজ করে যা ত্বক এবং সৌন্দর্যের জন্য বেশ ভাল। নারীদের ঋতুস্রাবকালে এবং যারা অ্যানিমিয়া ও জন্ডিসে আক্রান্ত তাদের এই ফল বেশি করে গ্রহণ করা উচিত।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী