শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাথার খুলি-মগজ ছাড়া জন্ম নেওয়া শিশুটি মারা গেছেন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মাথার খুলি ও মগজবিহীন জন্ম নেওয়া সেই শিশুটি মারা গেছে। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৪ মে) বিকেলে একই হাসপাতালে মাথার খুলি ও মগজবিহীন ওই শিশুর জন্ম দেন তানজিনা বেগম নামের এক নারী।

খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগর উপজেলার শহীদ মিয়ার মেয়ে তানজিনা বেগমের সঙ্গে একই উপলোর ভলাকুট গ্রামের সফিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিনের বিয়ে হয় দুই বছর আগে। তানজিনা অন্তঃসত্ত্বা হলে আলট্রাসনোগ্রাফিতে দেখা যায়, তার গর্ভে থাকা শিশুর শারীরিক অবস্থা ভালো নয় এবং মাথার খুলি থাকবে না।

সোমবার বিকেলে প্রসববেদনা উঠলে তানজিনাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক তত্ত্বাবধানে নরমাল ডেলিভারি হয় তানজিনার। এ সময় মাথার খুলি ও মগজবিহীন কন্যাশিশুর জন্ম দেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. আক্তার হোসেন জানান, ফলিক অ্যাসিডের অভাবে এ ধরনের শিশুর জন্ম হয়। শিশুটির পরিবার উন্নত চিকিৎসা করোনার জন্য রাজি ছিল না।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা