শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বুধবার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলন থেকে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, “দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নতুন আতঙ্ক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনো স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে সবাইকে সচেতন হওয়াটা জরুরি।’

তিনি বলেন, ‘জনগণের মাঝে উদাসীনতা অব্যাহত থাকলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয়। তাই সবাইকে যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বিবৃতির জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তার বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়ে রেখেছে।’

তিনি বলেন, ‘লিপ সার্ভিস নয়, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান এবং এ বিজয় অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা